জেলা মহিলা দলের কমিটি গঠন

এম এ বাপ্পি
- আপডেট সময় ০৬:৪৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / ১৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কক্সবাজার জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
গত ১৬ নভেম্বর দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এই কমিটি অনুমোদন দেন।
কমিটিতে হালেছা বেগমকে (চকরিয়া) সভাপতি ও ফরিদা ইয়াছমিনকে (রামু) সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন এডভোকেট রাবেয়া সুলতানা (কক্সবাজার পৌরসভা), এডভোকেট ডলি ছিদ্দিকী (চকরিয়া পৌরসভা) যুগ্ম সাধারণ সম্পাদক, সাবিনা ইয়াসমিন ঝিনু (পেকুয়া পৌরসভা) সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন।
ট্যাগস :



















