শহর জামায়াতের উদ্যোগে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে
পল্টন ট্রাজেডি’র বিচার এ নতুন বাংলাদেশে চক্ষুশমান হতে হবে

- আপডেট সময় ১০:০০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / ৪৪৮ বার পড়া হয়েছে
কক্সবাজার শহর জামায়াতে ইসলামী’র উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার নির্মম ঘটনার শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় শহর জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর জামায়াতের নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী এবং সঞ্চালনা করেন শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মুহাম্মাদ শাকিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য ও সাবেক জেলা আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মহসিন।
সভায় আরও বক্তব্য রাখেন শহর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি শহীদুল্লাহ, অধ্যাপক শহিদুল ইসলাম চৌধুরী, অধ্যাপক ফরিদুল আলম এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সেক্রেটারি এমইউ বাহাদুর প্রমুখ।
বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। সে দিনের নৃশংস হামলায় শহীদদের ত্যাগ জাতি কখনো ভুলবে না। তারা শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশে ন্যায়ভিত্তিক সমাজ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।
শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।














