কক্সবাজার ০৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সমাজ থেকে বেকারত্ব ও দারিদ্র্যতা দূর করায় আমাদের লক্ষ্য: অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৮:৪৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / ১৯৪ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের গোদারবিলে আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল ২টায় উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর নেতৃত্বে এক প্রাণবন্ত গণসংযোগ অনুষ্ঠিত হয়।

গণসংযোগে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ, শাহ মুহাম্মদ জুবাইর, মুহাম্মদ হোছাইন, রবিউল আলম, সাবেক টেকনাফ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মুহাম্মদ ইসমাইল, নাছির উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ জনগণ।

গণসংযোগকালে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন , “আমাদের লক্ষ্য এমন একটি সমাজ গঠন করা, যেখানে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে প্রতিটি মানুষ সমান অধিকার ভোগ করবে। কেউ ক্ষুধার কষ্টে থাকবে না, তরুণরা বেকার হয়ে হতাশ হবে না, সন্ত্রাস-দুর্নীতির কোনো ঠাঁই থাকবে না। সৎ, যোগ্য ও আদর্শ নেতৃত্ব প্রতিষ্ঠা করে জনগণের সর্বদা সেবায় হবে আমাদের লক্ষ্য।

তিনি আরো বলেন, “এই লক্ষ্য অর্জনে জনগণের ঐক্য, সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণই আমাদের সবচেয়ে বড় শক্তি। ইনশাআল্লাহ, আমরা এমন এক রাষ্ট্র গড়ে তুলবো, যেখানে ন্যায়ের শাসন ও মানবিক মূল্যবোধ নিশ্চিত করা হবে। দুর্নীতি মুক্ত প্রশাসন ও সহনশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা হবে। তাই সমাজ থেকে বেকারত্ব ও দারিদ্র্যতা দূর করতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ি পাল্লা মার্কার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যেতে হবে।

নিউজটি শেয়ার করুন

সমাজ থেকে বেকারত্ব ও দারিদ্র্যতা দূর করায় আমাদের লক্ষ্য: অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী

আপডেট সময় ০৮:৪৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫