রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অবৈধভাবে চলাচলকারী সিএনজি-ইজিবাইক আটক

- আপডেট সময় ১২:০৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / ৯৯৮ বার পড়া হয়েছে
উখিয়া প্রতিনিধি:
উখিয়ার এফডিএমএন ক্যাম্প এলাকায় অননুমোদিতভাবে চলাচলকারী ৫টি সিএনজি ও ১টি ইজিবাইক (অটোরিকশা) আটক করেছে ৮ এপিবিএনের আওতাধীন ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের সদস্যরা।
জুমাবার (৭ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের সহকারী ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. জহিরুল হক ভূঁইয়ার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরিচালিত এ অভিযানে ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের একটি আভিযানিক দল ক্যাম্প-১১, ১২ ও ১৮ নম্বর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে RRRC কর্তৃক অনুমোদনবিহীনভাবে চলাচলরত ৫টি সিএনজি ও ১টি ইজিবাইক আটক করা হয়।
পরবর্তীতে আটককৃত যানবাহনগুলো আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহপুরী হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি সম্পর্কে ময়নারঘোনা পুলিশ ক্যাম্পে জিডি নং-১৫৪, তারিখ ০৭/১১/২০২৫ খ্রিস্টাব্দে সাধারণ ডায়েরি করা হয়েছে।
অভিযান চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এফডিএমএন ক্যাম্প এলাকায় অননুমোদিত যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

















