কক্সবাজার ০৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় ৩ হাজার ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৯:০০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / ১৮৬ বার পড়া হয়েছে

উখিয়া প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় পুলিশের পৃথক অভিযানে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) ভোরে উখিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশের একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) সঞ্জিৎ কুমার মণ্ডল, এএসআই আব্দুল মোমিন ও সঙ্গীয় ফোর্স।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন ৫নং পালংখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের থাইংখালী বাজারস্থ ইউনিয়ন পরিষদ টু তেলখোলা রোডে হাকিমপাড়ার ছুরত আলমের বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ী রহিমা বেগম (৩৭)-এর হেফাজত থেকে ৩,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, গ্রেফতারকৃত রহিমা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

উখিয়ায় ৩ হাজার ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় ০৯:০০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫