অন্যান্য, আন্তর্জাতিক, উখিয়া, এক্সক্লুসিভ, কক্সবাজার সদর, কক্সবাজার সংবাদ, ক্যাম্পাস, খুলনা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, জাতীয়, ঢাকা বিভাগ, তথ্যপ্রযুক্তি, তারুণ্য, ধর্ম, নারী ও শিশু, পর্যটন, প্রবাস, বরিশাল বিভাগ, বিনোদন, মতামত, ময়মনসিংহ বিভাগ, রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, লাইফস্টাইল, লিড নিউজ, সংস্কৃতি, সারাদেশ, সাহিত্য, সিলেট বিভাগ
WAMY Bangladesh আয়োজিত Volunteer Summit প্রোগ্রামে ড. মিজানুর রহমান আযহারীর অনুপ্রেরণামূলক প্রেজেন্টেশন — ‘আল্লাহর ভালোবাসায় সিক্ত যারা’

এম এ বাপ্পি
- আপডেট সময় ০৮:৩৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / ৪৯০ বার পড়া হয়েছে
WAMY Bangladesh-এর উদ্যোগে আজ মঙ্গলবার (১১ নভেম্বর) কক্সবাজার সী-পার্ল হোটেলে অনুষ্ঠিত Volunteer Summit প্রোগ্রামে প্রখ্যাত ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আযহারী দাঈ ও ভলান্টিয়ারদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক প্রেজেন্টেশন প্রদান করেছেন।

‘আল্লাহর ভালোবাসায় সিক্ত যারা’ শীর্ষক বক্তব্যে তিনি বলেন, “যারা আল্লাহর পথে কাজ করে, মানুষের কল্যাণে নিজেদের উৎসর্গ করে, তারা আল্লাহর বিশেষ রহমত ও ভালোবাসায় ধন্য হয়। প্রতিটি দাঈ ও ভলান্টিয়ারকে নিজের আমল, চরিত্র ও ত্যাগের মাধ্যমে দাওয়াতি কাজের মান বাড়াতে হবে।”
প্রোগ্রামটিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত তরুণ দাঈ ও ভলান্টিয়াররা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে দাওয়াতি কার্যক্রমের উন্নয়ন ও নেতৃত্বগুণ বিকাশে বাস্তবমুখী দিকনির্দেশনা দেওয়া হয়।
ট্যাগস :














