ক্যাম্প-১৮-এ এপিবিএনের বিশেষ অভিযান: অস্ত্র ও গুলি উদ্ধার, সন্ত্রাসীরা পালিয়ে যায়

এম এ সাত্তার আজাদ
- আপডেট সময় ০৯:৪৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / ১৬২ বার পড়া হয়েছে
উখিয়া প্রতিনিধি
গত ১১ নভেম্বর ২০২৫ইং তারিখ ভোর আনুমানিক ৪টার দিকে ৮ এপিবিএন ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-১৮ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ময়নারঘোনা পুলিশ টিম জানতে পারে, ক্যাম্প-১৮ এর এল/০৯ ব্লকের একটি ব্রীজের ওপর কয়েকজন রোহিঙ্গা সন্ত্রাসী অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত রোহিঙ্গা সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এপিবিএন সূত্রে জানা গেছে, ঘটনাটির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তবে অভিযানে কোনও আসামি গ্রেফতার হয়নি বলে জানা গেছে।




















