কক্সবাজার ০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
মহেশখালী পৌরসভার তৃণমূল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য

সংস্কার ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না: ড. হামিদুর রহমান আযাদ

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৬:০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / ৩০৭ বার পড়া হয়েছে

মহেশখালী প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য জননেতা ড. এ. এইচ. এম. হামিদুর রহমান আযাদ বলেছেন, “সংস্কার ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না।” তিনি বলেন, জুলাই অভ্যুত্থান ছিল একটি রক্তাক্ত গণঅভ্যুত্থান। যারা জুলাই গণঅভ্যুত্থানের প্রতি সম্মান দেখাতে জানে না, তারাই আজ নব্য ফ্যাসিবাদের স্বপ্ন দেখছে। কিন্তু বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ সেই দুঃস্বপ্ন কখনো বাস্তবে রূপ নিতে দেবে না।

বুধবার (১২ নভেম্বর) সকালে মহেশখালী পৌরসভার উদ্যোগে ঘোনাপাড়া অহনা কনভেনশন হলে আয়োজিত তৃণমূল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আযাদ বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। তিনি বলেন, “আদেশ জারি করে জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। ফ্যাসিবাদের দিন শেষ—এখন নতুন প্রজন্মের বাংলাদেশ। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করে এই দেশে কারও রাজনীতি করার অধিকার নেই।”

তিনি আরও বলেন, “দেশ ও জাতির কল্যাণে রাজনীতি করতে হলে জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতির মাধ্যমে গণভোটকে ‘হ্যাঁ’ বলতে হবে। তাহলে দেশের জনগণ আপনাদের স্বাগত জানাবে।”

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে ড. আযাদ বলেন, “জনগণের ভাষা বুঝার চেষ্টা করুন, মানুষ কী চায় তা অনুধাবন করুন। সংস্কার ছাড়া কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না। তাই দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নির্বাচনের পূর্বে গণভোটের আয়োজন করতে হবে।”

তিনি চাঁদাবাজি, দখলবাণিজ্য ও দুর্নীতিকে না বলার আহ্বান জানান এবং বলেন, “যারা দেশে সুষ্ঠু নির্বাচন, ন্যায়বিচার ও সুশাসন চায় না, তারাই সংস্কারের বিরোধিতা করছে।”

মহেশখালী পৌরসভার সভাপতি কাউন্সিলর মোতাহার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, সহকারী সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, জেলা কর্মপরিষদ সদস্য মো. জাকের হোসাইন, শহর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ছাত্রনেতা কামরুল হাসান, সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ সৈয়দুল হক সিকদার, ঈদগাঁও রশিদ আহমদ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জসিম উদ্দিন, মহেশখালী উপজেলা দক্ষিণের আমির মাষ্টার শামিম ইকবাল, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম প্রমুখ।

এ ছাড়া উপস্থিত ছিলেন মাওলানা সিরাজুল হক, মাওলানা ছিদ্দিক নুরী, মাওলানা নুরুল আলম, আবদুল হক হক্কানী, মাওলানা ইসমাইল, ছাত্রনেতা আলমগীর সাঈদ, মহেশখালী উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা কুতুবউদ্দিন, শ্রমিক নেতা আবদুল খালেক, প্রবাসী নুরুল ইসলামসহ তৃণমূল নেতৃবৃন্দ।

উল্লেখ্য, একই স্থানে সকালে মহিলা কর্মী সম্মেলন ও বিকেলে তৃণমূলের নির্বাচনি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

মহেশখালী পৌরসভার তৃণমূল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য

সংস্কার ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না: ড. হামিদুর রহমান আযাদ

আপডেট সময় ০৬:০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫