কক্সবাজার ০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দোলনরত ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৬:১৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / ২৫৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ ৫-দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলনরত ৮ দলের পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ বৈঠক শেষে রাজধানীর মগবাজার আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

ব্রিফিংয়ের শুরুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আন্দোলনরত ৮ দলের নেতৃবৃন্দ ও উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ ও মুবারকবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির শীর্ষ নেতৃবৃন্দ।

আন্দোলনরত ৮ দলের পক্ষ থেকে ঘোষিত কর্মসূচি পাঠ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

ঘোষিত কর্মসূচি
১৩ নভেম্বর (বৃহস্পতিবার): ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে আন্দোলনরত ৮ দলের নেতৃবৃন্দ সর্বস্তরের জনশক্তিসহ দেশব্যাপী রাজপথে অবস্থান করবে। একই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী সকল দেশপ্রেমিক শক্তিকে রাজপথে নেমে আসার আহ্বান জানানো হয়েছে।

১৪ নভেম্বর (শুক্রবার): জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ ৫-দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

১৬ নভেম্বর (রবিবার): আন্দোলনরত ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুপুর ১২টা ৩০ মিনিটে আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন হবে।

বৈঠকের পূর্বে জনগণের দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।

ঘোষিত কর্মসূচি সর্বতোভাবে সফল করার জন্য দেশবাসী, আইনশৃঙ্খলা বাহিনী, পরিবহন মালিক ও ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্ট সবার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

কর্মসূচি ঘোষণার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বক্তব্য রাখেন অধ্যাপক মুজিবুর রহমান ও মিয়া গোলাম পরওয়ার।

১১ নভেম্বর অনুষ্ঠিত আন্দোলনরত ৮ দলের সমাবেশ সার্বিকভাবে সফল করায় দলীয় নেতারা ঢাকা মহানগরীসহ সারাদেশের জনগণ, আইনশৃঙ্খলা বাহিনী, পরিবহন মালিক ও ট্রাফিক পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

আন্দোলনরত ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা

আপডেট সময় ০৬:১৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫