জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী আটক

নিজস্ব সংবাদদাতা :
- আপডেট সময় ০৮:২৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ৪২৫ বার পড়া হয়েছে
বিদেশ পালানোর চেষ্টাকালে কক্সবাজার জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সূত্র জানায়, বুধবার আতিক উদ্দিন চৌধুরী গোপনে বিদেশে পালানোর উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পূর্বতন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে।
আতিক উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে। আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানাতে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি।
ট্যাগস :















