চকরিয়ায় জামায়াত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের গণসংযোগে জনতার উচ্ছ্বাস

- আপডেট সময় ০৬:০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- / ৩০৪ বার পড়া হয়েছে
চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক বৃহস্পতিবার (১৩ নভেম্বর) চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডে গণসংযোগ করেন। গণসংযোগ চলাকালে তিনি স্থানীয় জনগণের সঙ্গে কুশলাদি বিনিময় করেন, তাদের সমস্যাবলী শোনেন এবং জামায়াতের দাঁড়ি পাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
গণসংযোগে অংশ নেওয়া এলাকাবাসী বলেন, “জননেতা আব্দুল্লাহ আল ফারুক হচ্ছেন জনগণের সত্যিকারের প্রতিনিধি। তিনি সবসময় মানুষের পাশে আছেন, ভবিষ্যতেও থাকবেন ইনশাআল্লাহ।”
এসময় আব্দুল্লাহ আল ফারুক বলেন, “জনগণের ভালোবাসা ও দোয়া আমার সবচেয়ে বড় শক্তি। ইসলাম, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমি শেষ পর্যন্ত অটল থাকবো ইনশাআল্লাহ।”
গণসংযোগ কর্মসূচিতে পৌর জামায়াতের আমীর আরিফুল কবির, স্থানীয় নেতৃবৃন্দ, ছাত্রশিবিরের কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।




















