কক্সবাজার ১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রামুতে ৬০ হাজার ইয়াবাসহ প্রাইভেট কার চালক আটক

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৮:০৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / ২৫০ বার পড়া হয়েছে

রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এক কোটি আশি লাখ টাকা মূল্যের ৬০,০০০ পিস বার্মিজ ইয়াবাসহ একজন আসামিকে আটক করেছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, মরিচ্যা চেকপোস্টে দায়িত্ব পালনরত বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে একটি সন্দেহজনক প্রাইভেট কার থামায়। সহকারী পরিচালক মোঃ কবির হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে গাড়িচালক হেলাল উদ্দিন (৫৩)–কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি প্রথমে মাদক পরিবহনের বিষয়টি অস্বীকার করেন। পরে গাড়িটি পুঙ্খানুপুঙ্খ তল্লাশিতে বডি পাটাতনের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ৬০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক হেলাল উদ্দিন কক্সবাজার সদর থানার ঝাউতলা গাড়ীর মাঠ এলাকার মৃত নুরুল আমিনের ছেলে।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মাদক প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। এই অভিযান তারই অংশ।

আটক আসামি ও উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

রামুতে ৬০ হাজার ইয়াবাসহ প্রাইভেট কার চালক আটক

আপডেট সময় ০৮:০৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫