টেকনাফে মুরগির খামারে ৫০ পিস হাজার ইয়াবাসহ যুবক আটক

- আপডেট সময় ০৭:৪২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / ২১৯ বার পড়া হয়েছে
টেকনাফ প্রতিনিধি:
টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির বিশেষ টহল দল। সোমবার (২৪ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
সূত্র জানায়, টেকনাফের হোয়াইক্যংয়ের কুতুবদিয়া পাড়ায় আব্দুল আজিজের মুরগির খামারের উত্তর-পূর্ব কোণে তল্লাশির সময় বস্তাসহ তার ছেলে মো. শামীম (২০) কে আটক করে পুলিশ। তল্লাশিতে বস্তা থেকে ৫ কাটে মোট ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক দেড় কোটি টাকা।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, আটক শামীমের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। এফআইআর নং-৮৪, তারিখ ২৪ নভেম্বর ২০২৫ এবং জি আর নং-৮৫৩ হিসেবে মামলা নথিভুক্ত হয়েছে।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।




















