কক্সবাজার ১১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইনসাফপূর্ণ সমাজ ও নিরাপদ টেকনাফ গড়তে অধ্যক্ষ আনোয়ারীর আহবান

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৩:৩৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / ১৬২ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সারাদিন ব্যাপক গণসংযোগ করেন। তিনি স্থানীয় জনগণকে বলেন, “ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণ এবং নিরাপদ টেকনাফ গড়তে জনগণের ঐক্য ও সমর্থন প্রয়োজন। এ লক্ষ্যে দাঁড়িপাল্লায় ভোট দিন।”

সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝের পাড়া এলাকায় অনুষ্ঠিত গণসংযোগে অধ্যক্ষ আনোয়ারী ঘরবাড়ি, দোকানপাট ও বিভিন্ন স্থানে গিয়ে জনগণের সঙ্গে কথা বলেন, শুভেচ্ছা বিনিময় করেন এবং জামায়াতের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে ভোট প্রার্থনা করেন।

অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী বলেন, “টেকনাফের মানুষ শান্তি, ন্যায়বিচার, নিরাপত্তা ও মাদকমুক্ত সমাজ চায়। আমরা বৈষম্যহীন, নিরাপদ, ইনসাফভিত্তিক ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে বদ্ধপরিকর।”

গণসংযোগে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি সরওয়ার কামাল সিকদার, সাবরাং ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ, সেক্রেটারি আনোয়ার হোসেন বাপ্পী, ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা রশিদ উল্লাহ, ওয়ার্ড জামায়াত নেতা নুরুল আমিন ও মোহাম্মদ আলমগীর।

অধ্যক্ষ আনোয়ারীর এই উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং তারা দৃঢ়ভাবে ইনসাফভিত্তিক ও নিরাপদ টেকনাফ গড়ার লক্ষ্যে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইনসাফপূর্ণ সমাজ ও নিরাপদ টেকনাফ গড়তে অধ্যক্ষ আনোয়ারীর আহবান

আপডেট সময় ০৩:৩৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫