কক্সবাজারের ৭ উপজেলায় নতুন ইউএনও যারা

- আপডেট সময় ১০:০০:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / ৩৪০ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার জেলার ৭ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলী করা হয়েছে। আজ বুধবার (২৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই বদলীর আদেশ দেয়া হয়েছে। চকরিয়া, পেকুয়া, মহেশখালী, টেকনাফ, ঈদগাঁও, রামু ও সদর উপজেলায় নতুন নির্বাহী কর্মকর্তা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ১৬৬ উপজেলায় নতুন ইউএনও
প্রজ্ঞাপনে রংপুর সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা তানজিলা তাসনিমকে কক্সবাজার সদর, সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. ফজলে রাব্বানী চৌধুরীকে রামু, বাংলাদেশ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ চেয়ারম্যান এর একান্ত সচিব মীর কামরুজ্জামান কবিরকে ঈদগাঁও, সিলেট বিভাগীয় কমিশনার এর কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার শাহীন দেলোয়ারকে চকরিয়া, হবিগঞ্জ প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মাহবুব আলম মাহবুবকে পেকুয়া, চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ইমরান-মাহমুদ-ডালিমকে মহেশখালী, ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক মো. ইমামুল হাফিজ নাদিমকে টেকনাফের উপজেলা নির্বাহী অফিসার তথা ইউএনও হিসেবে পদায়ন করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব আমিনুল ইসলাম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। ৩০ নভেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের কথা বলা হয়।




















