কক্সবাজার ০১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় দেশীয় রাইফেল ও গুলিসহ অস্ত্র কারবারি বাদল গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১২:১৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / ১৬১ বার পড়া হয়েছে

চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাছির উদ্দিন মো. আলমগীর ওরফে বাদল (৩৯)–কে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৬ নভেম্বর) বিকাল সাড়ে পাঁচটায় থানা পুলিশের একটি টিম আল আকসা স্টোরে অভিযান চালিয়ে তার কাছ থেকে একটি দেশীয় রাইফেল, দুইটি এয়ারগানের মাথা ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।

গ্রেফতারকৃত বাদল বদরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বাজারপাড়া এলাকার রশিদ আহমদের ছেলে।

অভিযানটি তত্ত্বাবধান করেন চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার। নেতৃত্বে ছিলেন ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, সঙ্গে এসআই সুজন বড়ুয়া, এসআই নাছির আহম্মদ ও এএসআই দেবু মজুমদারের টিম।

ওসি তৌহিদুল আনোয়ার জানান, গ্রেফতারকৃত অস্ত্র কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চকরিয়ায় দেশীয় রাইফেল ও গুলিসহ অস্ত্র কারবারি বাদল গ্রেফতার

আপডেট সময় ১২:১৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫