কক্সবাজার ০৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরকণ্ঠ ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষায় উপকূলীয় আদর্শ শিক্ষা নিকেতনের দুর্দান্ত সাফল্য

এমএ বাপ্পি
  • আপডেট সময় ০২:৩৫:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / ১৮৫৯ বার পড়া হয়েছে

কিশোরকণ্ঠ ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষায় উপকূলীয় আদর্শ শিক্ষা নিকেতন উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তত্ত্বাবধানহীন প্রস্তুতি, স্বল্প সময়ের নোটিশ এবং অসচেতন বহু পরিবারকে বোঝানোর কঠিন চ্যালেঞ্জ সত্ত্বেও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সক্ষম হয় প্রতিষ্ঠানটি। এমন প্রতিকূল অবস্থার মধ্যেও স্কুলের দুই শিক্ষার্থীর অসামান্য অর্জন শিক্ষাপ্রতিষ্ঠানটির জন্য এক বড় প্রাপ্তি।

উপকূলীয় আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক জিয়াউল হক জিয়া বলেন, “স্বল্প সময়ে প্রস্তুতি ও নানা সীমাবদ্ধতার মধ্যেও আমাদের দুই শিক্ষার্থীর এমন সাফল্য সত্যিই আনন্দের। কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা উদযাপন কমিটিকে ধন্যবাদ জানাই যারা কক্সবাজারবাসীর সন্তানদের জন্য একটি সুশৃঙ্খল ও সুন্দর মেধাবৃত্তি পরীক্ষা উপহার দিয়েছেন।”

এদিকে বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী সানজু আক্তার সাথী এবং ৪র্থ শ্রেণির শিক্ষার্থী সাকিবুল হাসান এবারের মেধাবৃত্তি পরীক্ষায় ‘বি’ গ্রেডে উত্তীর্ণ হয়ে বৃত্তি লাভ করেছে।

কিশোরকণ্ঠ ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা উদযাপন ও পরিচালনা কমিটির চেয়ারম্যান আবদুর রহিম নূরী জানান, কক্সবাজার জেলার ৯টি কেন্দ্রে প্রায় সাড়ে ৭ হাজার পরীক্ষার্থীর মধ্যে ৩০৮ জনকে ট্যালেন্টপুল, ‘এ’ গ্রেড ও ‘বি’ গ্রেড- এই তিন ধাপে বৃত্তির ফলাফল ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, “আমরা আনুষ্ঠানিকভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে বৃত্তি প্রদান করব।”

উপকূলীয় আদর্শ শিক্ষা নিকেতনের এ অর্জন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের জোয়ার তুলেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কিশোরকণ্ঠ ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষায় উপকূলীয় আদর্শ শিক্ষা নিকেতনের দুর্দান্ত সাফল্য

আপডেট সময় ০২:৩৫:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫