কক্সবাজার ১০:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারকে মাদকমুক্ত ও নিরাপদ পর্যটন নগরী গড়ার অঙ্গীকারে ‘রান উইথ ভিপি বাহাদুর’ সম্পন্ন

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৭:৪৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / ৪৩৪ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি:
“মাদককে না বলি, নিরাপদ পর্যটন শহর গড়ি”—এই স্লোগানকে ধারণ করে কক্সবাজারে সফলভাবে সম্পন্ন হলো ব্যতিক্রমী গণ-দৌড় কর্মসূচি ‘রান উইথ ভিপি বাহাদুর’। কক্সবাজার-৩ (সদর–রামু–ঈদগাঁও) আসন নির্বাচন পরিচালনা কমিটি এবং ইয়ুথ অ্যান্ড স্পোর্টস সার্কেল, কক্সবাজার সিটির আয়োজনে আজ শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৩টায় হাশেমিয়া কামিল মাদ্রাসা মাঠ থেকে দৌঁড় কর্মসূচিটি শুরু হয়।

সংসদ সদস্য প্রার্থী ভিপি বাহাদুর এর নেতৃত্বে শুরু হওয়া গণ-দৌঁড় কর্মসূচি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হলিডে মোড হয়ে লাবণী পয়েন্ট সমুদ্র সৈকতে গিয়ে শেষ হয়। পুরো কর্মসূচিতেই সাধারণ জনগণের অভূতপূর্ব অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো, যা মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টি ও তরুণ সমাজকে ইতিবাচক কাজে যুক্ত করার ক্ষেত্রে নতুন উদ্দীপনা যোগ করেছে।

এতে নেতৃত্ব দেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম বাহাদুর (ভিপি বাহাদুর)। তিনি বলেন,
“তরুণদের শক্তি হল পরিবর্তনের শক্তি। মাদকমুক্ত কক্সবাজার গড়তে হলে মাঠে-ঘাটে তাদের সক্রিয় করতে হবে, খেলাধুলার সুযোগ বাড়াতে হবে। এ ধরনের আয়োজন শহরকে নিরাপদ পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে বড় ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

তিনি আরো বলেন, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা এবং পর্যটনবান্ধব পরিবেশ নিশ্চিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। জনগণের সমর্থনে এবং আল্লাহর রহমতে আমরা বিজয়ী আমাদের অঙ্গীকার পালনে দৃঢ়প্রতিজ্ঞ থাকবো। নতুন বাংলাদেশ গড়ার জনগণের প্রত্যাশা পূরণে যুবকদের শিক্ষিত ও প্রযুক্তি দক্ষতা বৃদ্ধিতে আমাদের পদক্ষেপ হবে কার্যকর এবং সময়োপযোগী। তিনি কক্সবাজার শহরবাসীসহ সদর, রামু -ঈদগাঁওবাসীকে ঐক্যবদ্ধভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ি পাল্লা মার্কা বিজয়ের জন্য এগিয়ে আসার আহ্বান জানান।

আজকের রান উইথ ভিপি বাহাদুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—কক্সবাজার-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সহকারী পরিচালক দেলোয়ার হোসেন, ইয়ুথ অ্যান্ড স্পোর্টস সার্কেলের উপদেষ্টা ও আসন পরিচালনা কমিটি সচিব আল আমীন মো. সিরাজুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির সহকারী সদস্য সচিব রিয়াজ মুহাম্মদ শাকিল, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, শহর যুব বিভাগের সভাপতি জাহিদুল ইসলাম নোমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা সভাপতি আব্দুর রহিম নূরী। “রান উইথ ভিপি বাহাদুর”- দৌঁড়ে  কয়েক হাজার যুবক ও সংগঠক, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সমাজপতি এবং স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারকে মাদকমুক্ত ও নিরাপদ পর্যটন নগরী গড়ার অঙ্গীকারে ‘রান উইথ ভিপি বাহাদুর’ সম্পন্ন

আপডেট সময় ০৭:৪৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫