বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের মতবিনিময় সভায় ৭১ সদস্যের কেন্দ্রীয় কমিটি অনুমোদন

- আপডেট সময় ১০:০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / ৫৫৫ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিবেদক:
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বি.ইউ.পি.এফ)-এর উদ্যোগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের অংশগ্রহণে রাজধানীর কাকরাইলস্থ ইস্টার্ণ কমার্শিয়াল কমপ্লেক্সে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বিকাল ২টা ৩০ মিনিটে ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হওয়া এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম-আহ্বায়ক এম গফুর উদ্দিন চৌধুরী। সভায় প্রধান উপদেষ্টা আক্তার বানু লিপি, যুগ্ম-আহ্বায়কসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, চলমান কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। দীর্ঘ আলোচনা শেষে পূর্ববর্তী কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং নতুন ৭১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন মো. নাজির হোসেন, সিনিয়র সহ-সভাপতি হন এম গফুর উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান মো. কামাল হোসেন মিয়া।
সভায় বক্তারা বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে সহযোগিতার মনোভাব ব্যক্ত করেন। তাঁরা বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী ও কার্যকর করতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শেষে সর্বসম্মতিক্রমে নতুন পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।





















