কক্সবাজার জেলায় নবাগত পুলিশ সুপারের যোগদান

- আপডেট সময় ০১:১৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / ৪৪৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার:
কক্সবাজার জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে আজ রবিবার (৩০ নভেম্বর ) যোগদান করেছেন এ.এন.এম সাজেদুর রহমান। তিনি ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন মেধাবী কর্মকর্তা এবং বগুড়া জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান।
এর আগে তিনি পুলিশ সুপার, এসবি, ঢাকা এবং পুলিশ সুপার, হবিগঞ্জ জেলা হিসেবে দায়িত্ব পালন করে যোগ্যতা, দক্ষতা ও সততার পরিচয় রেখে প্রশাসনের উচ্চপর্যায়ে সুনাম অর্জন করেন।
যোগদান উপলক্ষে নবাগত পুলিশ সুপার বলেন, “সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে পর্যটন নগরী কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ কাজে জেলার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
কক্সবাজারের পর্যটন, অর্থনীতি, সামাজিক স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন পুলিশ সুপার কী পদক্ষেপ গ্রহণ করবেন—এ নিয়ে স্থানীয়দের মাঝে ইতোমধ্যে ইতিবাচক প্রত্যাশা সৃষ্টি হয়েছে।




















