কক্সবাজার ০১:০০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যারা আজ নারীর মর্যাদা ও অধিকারের কথা বলছেন তাদের শাসনামলেই নারীরা সবচেয়ে বেশি লাঞ্চনা-বঞ্চনার শিকার হয়েছে: ড. হামিদুর রহমান আযাদ।

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৭:৫০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • / ২০৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ড. এ. এইচ. এম. হামিদুর রহমান আযাদ বলেছেন “একশ্রেণির রাজনৈতিক দল এখন নারীর মর্যাদা ও অধিকারের কথা বললেও তাদের শাসনামলে নারীসমাজ সবচেয়ে বেশি লাঞ্চনা বঞ্চনার শিকার হয়েছে।”

আজ মঙ্গলবার (২ নভেম্বর) সকালে কক্সবাজারের কুতুবদিয়া উত্তর ধূরুং ইউনিয়নে মহিলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

ড. হামিদ আযাদ বলেন, “বিগত ৫৪ বছর যারা দেশ শাসন করেছে তাদের শাসনামলেই নারীরা সবচাইতে বেশি নির্যাতিত ছিলো। ইভতিজিং, স্ল্যাট শেইমিং এবং ধর্ষণের মতো জঘন্য কাজ ছিলো নিত্যদিনেরই ঘটনা।

ড. হামিদ আযাদ এসময় সংস্কারের বিরোধিতারও ব্যাপক সমালোচনা করেন। তিনি বলেন, “দীর্ঘদিন সংস্কার কমিশনে আলোচনা করে জুলাই সনদ রচনা করে এবং তাতে স্বাক্ষর করে বিএনপি এখন তার সরাসরি বিরোধিতা করছে। যেটা স্পষ্টত জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থী। এসময় তিনি বিএনপির ‘না’ ভোটের প্রচারণারও ব্যাপক সমালোচনা করেন।”

ড. হামিদ আযাদ “আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় এবং গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দেওয়ার মাধ্যমে জনগণকে এসব জুলাই ও জনআকাঙ্খা বিরোধিতার সমুচিত জবাব দেওয়ার আহ্বান জানান।”

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুতুবদিয়া উপজেলার আমীর আ. স. ম. শাহরিয়ার চৌধুরী, উপজেলা প্রশিক্ষণ সম্পাদক আব্দুস সাত্তার, ইউনিয়ন সভাপতি সৈয়দুল আলম, সেক্রেটারি ডা. ইলিয়াস সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

যারা আজ নারীর মর্যাদা ও অধিকারের কথা বলছেন তাদের শাসনামলেই নারীরা সবচেয়ে বেশি লাঞ্চনা-বঞ্চনার শিকার হয়েছে: ড. হামিদুর রহমান আযাদ।

আপডেট সময় ০৭:৫০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫