নাটোরে সড়ক দুর্ঘটনায় কক্সবাজার রামু সেনানিবাসের সদস্য সার্জেন্ট মামুনুর রশীদের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা :
- আপডেট সময় ০৭:২৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ১৮৯ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় কক্সবাজার রামু সেনানিবাসের সদস্য সার্জেন্ট মামুনুর রশীদ (মামুন) নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র জানায়, সার্জেন্ট মামুনুর রশীদকে বহনকারী একটি ইজিবাইকে পেছন থেকে দ্রুতগতির একটি ডাম্পার ট্রাক সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পরপরই ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে একটি ভ্যানে করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ট্যাগস :
সেনাবাহিনী
















