জেলা এনসিপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেলেন চকরিয়ার জুলাই যোদ্ধা মো.খাইরুল ইসলাম

- আপডেট সময় ১২:২০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
- / ১৫৮ বার পড়া হয়েছে
চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজার জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর নবগঠিত আহবায়ক কমিটিতে যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন চকরিয়া উপজেলার সক্রিয় তরুণ সংগঠক মো. খাইরুল ইসলাম।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তারিখে এ দায়িত্ব অনুমোদন হয়।
মো. খাইরুল ইসলামের শেকড় চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের মিয়াজী পাড়া। শ্রমিক নেতা মোহাম্মদ হাসানের পুত্র তিনি বর্তমানে কক্সবাজার সিটি কলেজে বাংলা বিভাগে এম এ করছেন। শিক্ষা জীবনের পাশাপাশি তিনি বিভিন্ন ছাত্র-সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করে আসছেন।
তিনি সাধারণ শিক্ষার্থী সংসদ চকরিয়ার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চকরিয়া উপজেলার ছাত্র প্রতিনিধি ছিলেন। এছাড়া তিনি জাতীয় নাগরিক কমিটির চকরিয়া থানার ২ নং সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি ঘোষণার পর থেকেই তিনি চকরিয়া ও আশেপাশের বিভিন্ন উপজেলায় সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। বর্তমানে তিনি সদস্য সচিব আখতার হোছেন এবং দক্ষিণাঞ্চল মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর স্বাক্ষরে চকরিয়া উপজেলা সমন্বয় কমিটির প্রথম যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, জাতীয় নাগরিক পার্টি কক্সবাজার জেলার সাংগঠনিক দায়িত্ব দেওয়ার জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আজ একজন আমাকে ফোন করে বললেন, ‘আমি আপনার জন্য মসজিদে দান করেছি। আপনাদের মতো সৎ মানুষরা যখন রাজনৈতিক কমিটিতে আসে—এটাই দেশের জন্য মঙ্গল।
আমি প্রতিশ্রুতি দিচ্ছি, চকরিয়া থেকে কক্সবাজার জেলার ঘরে ঘরে এনসিপির শাপলা কলির বার্তা পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।”
























