বিজয় দিবস উপলক্ষে মহেশখালী দক্ষিণ শাখা জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

- আপডেট সময় ০৬:৩৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / ২৭৫ বার পড়া হয়েছে
মহেশখালী প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশখালী দক্ষিণ শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মত্যাগকারী শহীদদের স্মরণ করা হয় এবং জাতির শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার কর্মপরিষদ সদস্য জাকের হোসাইন। তিনি বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, “স্বাধীনতার মূল চেতনা বাস্তবায়নে ন্যায়বিচার, সুশাসন ও নৈতিক রাজনীতির বিকল্প নেই।”
মহেশখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার শামীম ইকবালের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও কক্সবাজার শহর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি কামরুল হাসান, বড় মহেশখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহাম্মদ জালাল উদ্দীন এবং সেক্রেটারি এনামূল করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্রের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
























