জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে
ঢাকাস্থ কক্সবাজার-৩ সংসদীয় আসনের অধিবাসীদের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

- আপডেট সময় ০৭:৩২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- / ৬৬৬ বার পড়া হয়েছে
ঢাকাস্থ কক্সবাজার-৩ সংসদীয় আসনের অধিবাসীদের প্রীতি সমাবেশে ভিপি বাহাদুর –
“গড়বো এবার সোনার বাংলা, ভোট দেবো তাই দাঁড়িপাল্লা”

কক্সবাজার-৩ সংসদীয় আসনের (সদর, রামু ও ঈদগাঁও) ঢাকাস্থ অধিবাসীদের নিয়ে এক প্রীতি সমাবেশ ১৭ ডিসেম্বর ঢাকা পল্টন এলাকার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-২ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাবেক এমপি ড. এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কক্সবাজার-৩ আসন পরিচালনা কমিটির সহকারী পরিচালক দেলাওয়ার হোছাইন।

এছাড়া প্রোগ্রামে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শহিদুল আলম বাহাদুর।















