কক্সবাজার ১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশ ও সমাজের চলমান সংকট থেকে উত্তরণে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের কোনো বিকল্প নেই: শহিদুল আলম বাহাদুর

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০২:৫৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • / ২৩৭ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উদ্যোগে বিশিষ্টজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) লিংক রোডস্থ ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও কক্সবাজার সরকারি কলেজের সাবেক ভিপি, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম বাহাদুর। প্রধান আলোচক হিসেবে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও বিশিষ্ট শিক্ষাবিদ আল-আমীন মোহাম্মদ সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল এবং সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মাদ শহিদুল্লাহ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ঝিলংজা ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মাস্টার আব্দুর রহমান, সেক্রেটারি মওলানা আবুল কাসেম, সাংগঠনিক সেক্রেটারি শওকত আলম। ঝিলংজা ইউনিয়নের ৪নং ওয়ার্ড থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মওলানা ফরহান উল্লাহ, মেহেদী আল মাহমুদ সিকদার, সেক্রেটারি জহিরুল ইসলাম, মাস্টার মইনুল ইসলাম, নবী হোসাঈন, এহসানুল হক, হাবিবুর রহমান, শাকির আহমদ, হাফেজ রফিকউল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে জনাব শহিদুল আলম বাহাদুর বলেন, “দেশ ও সমাজের চলমান সংকট থেকে উত্তরণে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের কোনো বিকল্প নেই। জনগণের অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “তৃণমূল পর্যায়ে জনগণের সাথে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে তাদের সমস্যার কথা শোনা এবং সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করাই সময়ের দাবি। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই লক্ষ্যেই দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।”

জুনায়েদ বোগদাদীর পরিচালনায় এবং ওয়ার্ড সভাপতি মওলানা জামাল হোসাইন ইমদাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সমস্যা, নৈতিক অবক্ষয় রোধ এবং জনকল্যাণমূলক রাজনীতির গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দেশ ও সমাজের চলমান সংকট থেকে উত্তরণে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের কোনো বিকল্প নেই: শহিদুল আলম বাহাদুর

আপডেট সময় ০২:৫৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫