কক্সবাজার ০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীতে সড়ক নিরাপত্তায় মোবাইল কোর্ট: ৪ মামলায় জরিমানা ২ হাজার ৫০০ টাকা

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৮:০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / ২১০ বার পড়া হয়েছে

মহেশখালী প্রতিনিধি:
সড়ক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে মহেশখালীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ রবিবার (১৮ জানুয়ারি) মহেশখালী পৌরসভার ফায়ার সার্ভিস সংলগ্ন সড়ক এবং ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গোরকঘাটা–শাপলাপুর সড়কে এ অভিযান পরিচালিত হয়।

বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় পরিচালিত এই মোবাইল কোর্টে সড়কে চলাচলকারী মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা ও ট্রাকসহ বিভিন্ন যানবাহনের ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সনদ যাচাই করা হয়। অভিযান পরিচালনা করেন মহেশখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় চারটি মামলায় মোট ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। পাশাপাশি মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিত করার জন্য সতর্ক করা হয়।

অভিযানে আরও বলা হয়, অপ্রাপ্তবয়স্করা যেন অটোরিকশা চালাতে না পারে—সে বিষয়েও সংশ্লিষ্টদের কড়া নির্দেশনা ও সতর্কবার্তা দেওয়া হয়েছে।

প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে সড়ক নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

মহেশখালীতে সড়ক নিরাপত্তায় মোবাইল কোর্ট: ৪ মামলায় জরিমানা ২ হাজার ৫০০ টাকা

আপডেট সময় ০৮:০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬