কক্সবাজার ০৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়ায় সি-ট্রাক উদ্বোধন আগামী  ২৪ জানুয়ারি, দ্বীপবাসীর জন্য শুরু হচ্ছে নিরাপদ নৌ-পরিবহন

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০২:৩২:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / ২৭৯ বার পড়া হয়েছে

কুতুবদিয়া প্রতিনিধি:
আগামী ২৪ জানুয়ারি কুতুবদিয়া দ্বীপবাসীর জন্য এক ঐতিহাসিক দিন হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে। এদিন কুতুবদিয়ার বড়ঘোপ জেটি ও মগনামা জেটিতে নতুন সি-ট্রাক (Sea Truck) নৌ-পরিবহন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

উদ্বোধনী কর্মসূচিতে মাননীয় নৌপরিবহন উপদেষ্টা, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)-এর চেয়ারম্যানদ্বয়, উভয় প্রতিষ্ঠানের পরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত থাকবেন। তারা বড়ঘোপ ও মগনামা জেটি পরিদর্শনের পাশাপাশি কুতুবদিয়ার নতুন সি-ট্রাক রুটের উদ্বোধন করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিকভাবে বিআইডব্লিউটিসি থেকে একটি নির্দিষ্ট সি-ট্রাক জাহাজ নির্বাচন করা হয়েছে। জাহাজটি চলতি সপ্তাহেই রওনা দেওয়ার কথা রয়েছে এবং ২৪ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রী পরিবহন শুরু করবে।

ভবিষ্যতে এই সেবাকে আরও আধুনিক ও সম্প্রসারিত করে কোস্টাল সি-ট্রাক কাম রো-প্যাক্স ফেরিতে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। তখন যাত্রী পরিবহনের পাশাপাশি সীমিত সংখ্যক গাড়ি ও ভারী যানবাহন পারাপারের সুবিধাও যুক্ত হবে।

নতুন এই সি-ট্রাক সেবা কুতুবদিয়ার জন্য একটি নিরাপদ, নির্ভরযোগ্য ও টেকসই নৌ-পরিবহন ব্যবস্থার সূচনা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে দ্বীপবাসীর যাতায়াত যেমন সহজ হবে, তেমনি অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।

উদ্যোক্তারা জানান, পূর্বঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী জানুয়ারির মধ্যেই এই কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। এ জন্য নৌপরিবহন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।

কুতুবদিয়ার এই নতুন সি-ট্রাক নৌ-পরিবহন সেবা উপভোগ করতে দ্বীপবাসীসহ সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

কুতুবদিয়ায় সি-ট্রাক উদ্বোধন আগামী  ২৪ জানুয়ারি, দ্বীপবাসীর জন্য শুরু হচ্ছে নিরাপদ নৌ-পরিবহন

আপডেট সময় ০২:৩২:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬