কক্সবাজার ১২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খতিবে আজম ও শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন আব্দুল্লাহ আল ফারুক

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০২:৩২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / ২৪০ বার পড়া হয়েছে

চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) সংসদীয় আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে তিনি প্রথমে নিজের মরহুম পিতা নুরুল কবিরের কবর জিয়ারত করেন। এরপর সকাল সাড়ে ১০টায় আলেম-ওলামাদের সঙ্গে খতিবে আজম মাওলানা ছিদ্দিক আহমদের কবর জিয়ারত করেন। দুপুর ১২টায় শহীদ খায়রুল ইসলামের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শেষ করেন। এছাড়া তিনি চকরিয়া পৌরশহরের শহীদ ফোরকানের কবরও জিয়ারত করেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, জেলা ছাত্রশিবিরের সভাপতি মীর মোহাম্মদ আবু তালহা, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, চকরিয়া পৌর জামায়াতের আমীর আরিফুল কবির, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান, হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমেদ বাবর, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছারসহ স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ।

কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুল্লাহ আল ফারুক বলেন, তিনি দেশের কল্যাণ, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশ নিয়েছেন। এ সময় তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

খতিবে আজম ও শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন আব্দুল্লাহ আল ফারুক

আপডেট সময় ০২:৩২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬