কুতুবদিয়া-মগনামা নৌ-রুটে আগামীকাল থেকে চালু হচ্ছে সী-ট্রাক

- আপডেট সময় ০৮:১১:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / ৩৮৪ বার পড়া হয়েছে
কুতুবদিয়া প্রতিনিধি:
কুতুবদিয়া–মগনামা নৌ-রুটে যাতায়াত সহজ ও নিরাপদ করতে আগামীকাল রবিবার (২৪ জানুয়ারি) থেকে সী-ট্রাক চলাচল শুরু হচ্ছে। প্রাথমিকভাবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন নির্দিষ্ট সময়ে সী-ট্রাক চলাচল করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রাথমিক সময়সূচি অনুযায়ী বড়ঘোপ থেকে মগনামার উদ্দেশ্যে সী-ট্রাক ছেড়ে যাবে সকাল ৭টা ৩০ মিনিটে, দুপুর ১২টা ০০ মিনিটে এবং বিকাল ৫টা ০০ মিনিটে। অপরদিকে মগনামা থেকে বড়ঘোপের উদ্দেশ্যে সী-ট্রাক ছেড়ে যাবে সকাল ৯টা ০০ মিনিটে, দুপুর ২টা ০০ মিনিটে এবং সন্ধ্যা ৭টা ০০ মিনিটে।
এছাড়া সী-ট্রাকে যাতায়াতের জন্য ভাড়ার তালিকাও নির্ধারণ করা হয়েছে। প্রাপ্তবয়স্ক যাত্রীদের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা এবং অপ্রাপ্তবয়স্ক যাত্রীদের জন্য ভাড়া ১৫ টাকা। বাণিজ্যিক পণ্যের ক্ষেত্রে প্রতি কেজি ভাড়া ১ টাকা ধার্য করা হয়েছে। যাত্রীর নিজস্ব বহনকৃত মালামালের ক্ষেত্রে ২৯ কেজির বেশি হলে অতিরিক্ত প্রতি কেজির জন্য ১ টাকা করে ভাড়া দিতে হবে।
সী-ট্রাক চলাচল শুরু হওয়ায় কুতুবদিয়া ও মগনামা এলাকার যাত্রীদের যাতায়াত যেমন সহজ হবে, তেমনি পণ্য পরিবহনেও গতি আসবে বলে মনে করছেন স্থানীয়রা।




















