কক্সবাজার ০৭:১৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১০ বছর ধরে পাথর ভেবে বোমার ওপর ধোয়া হচ্ছিল কাপড়! অতঃপর…

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৩:৩৪:২০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / ৩৭৪ বার পড়া হয়েছে

রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে পাথর ভেবে প্রায় এক দশক ধরে একটি বোমা সদৃশ বস্তুর ওপর কাপড় ধোয়ার ঘটনা সামনে এসেছে। স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে নিরাপদ স্থানে সংরক্ষণ করেছে।

ঘটনাটি ঘটেছে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা তচ্ছাখালী (৮নং ওয়ার্ড) এলাকায়। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে এলাকাবাসী পুকুরপাড়ে থাকা বোমা সদৃশ বস্তুটি নিয়ে সন্দেহ প্রকাশ করলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে সেটি সংরক্ষণ করে।

রবিবার (২৫ জানুয়ারি) রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে বস্তুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত অবিস্ফোরিত অথবা অকার্যকর একটি বোমা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, বোমাটি বর্তমানে নজরদারির মধ্যে রাখা হয়েছে। সেনাবাহিনীকে অবহিত করা হলে তারা ঘটনাস্থল পরিদর্শনে এসে বোমাটির কার্যকারিতা এবং এর ভেতরে কোনো বিস্ফোরক রয়েছে কি না তা পরীক্ষা করছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় ১০ বছর আগে পাশের একটি পুকুর থেকে বস্তুটি পাওয়া যায়। পাথর মনে করে পুকুরপাড়ে রেখে দীর্ঘদিন ধরে সেটির ওপর কাপড় ধোয়ার কাজে ব্যবহার করা হচ্ছিল।

রামুর ইতিহাস গবেষক ও আইনজীবী শিরূপন বড়ুয়া বলেন, বস্তুটির আকৃতি দেখে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত বোমা বলে মনে হচ্ছে। ওই সময় এই অঞ্চলে জাপানি বাহিনীর উপস্থিতি ছিল এবং তারা যুদ্ধকালীন এমন বোমা ব্যবহার করেছিল। যদি এর ভেতরে বিস্ফোরক থাকে, তাহলে জননিরাপত্তার স্বার্থে তা নিষ্ক্রিয় করা জরুরি। আর যদি বিস্ফোরক না থাকে, তবে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে সংরক্ষণ করা যেতে পারে, কারণ এটি রামুর ইতিহাসের অংশ।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিরাপত্তার স্বার্থে প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

১০ বছর ধরে পাথর ভেবে বোমার ওপর ধোয়া হচ্ছিল কাপড়! অতঃপর…

আপডেট সময় ০৩:৩৪:২০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬