কক্সবাজার ০৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এবি পার্টির সাথে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম এ বাপ্পি
  • আপডেট সময় ১২:১২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / ৭৪৬ বার পড়া হয়েছে

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবি পার্টির সাথে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে পারস্পরিক ঐক্য ও সমন্বয়ের মাধ্যমে একসাথে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সর্বসম্মতিক্রমে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, দেশ ও জনগণের স্বার্থে ইসলামী ও সমমনা শক্তির ঐক্য সময়ের দাবি। আগামী নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ, যা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সফল করতে হবে।

এ সময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের কক্সবাজার জেলা পর্যায়ের বিভিন্ন শীর্ষ ও স্থানীয় নেতৃবৃন্দ। তারা সবাই আগামী দিনে যৌথ কর্মসূচি, গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, ঐক্যবদ্ধ আন্দোলন ও জনসম্পৃক্ততার মাধ্যমে কাঙ্ক্ষিত বিজয় অর্জন সম্ভব হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এবি পার্টির সাথে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১২:১২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬