কক্সবাজার ০৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
কক্সবাজার পৌর ৫নং ওয়ার্ডে নির্বাচনী পথসভায়

এসএম পাড়া–ছনখোলা সংযোগে সেতু নির্মাণের প্রতিশ্রুতি ভিপি বাহাদুরের

এম এ বাপ্পি
  • আপডেট সময় ০৮:৩৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • / ৫৪৫ বার পড়া হয়েছে

oplus_2097154

কক্সবাজার পৌর ৫নং ওয়ার্ডে নির্বাচনী পথসভায়

এসএম পাড়া–ছনখোলা সংযোগে সেতু নির্মাণের প্রতিশ্রুতি ভিপি বাহাদুরের

কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডে জামায়াত মনোনীত ও ১১ দলীয় ঐক্যজোট প্রার্থী জননেতা শহিদুল আলম বাহাদুর (ভিপি বাহাদুর)-এর উদ্যোগে এক নির্বাচনী পথসভা ওয়ার্ড আমীর মাওলানা মোজাহেরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ভিপি বাহাদুর বলেন, “আমি এমপি নির্বাচিত হলে এসএম পাড়া ও ছনখোলা এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে দ্রুত একটি সেতু নির্মাণ করে দেবো। এতে দুই এলাকার মানুষের যাতায়াত সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা কার্যক্রমে নতুন গতি আসবে।” তিনি আরও বলেন, জনগণের মৌলিক সমস্যা সমাধান ও অবকাঠামোগত উন্নয়নই হবে তার অগ্রাধিকার।

সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুফতি হাবিব উল্লাহ ও অধ্যক্ষ মাওলানা মাহমুদুল করিম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মুহাম্মাদ শাকিল। তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ভিপি বাহাদুরের পাশে থাকার আহ্বান জানান।

এছাড়াও বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র ও জামায়াত নেতা সরওয়ার কামাল, শহর নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, জাতীয় পার্টি নেতা রুহুল আমিন সিকদার, শহর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি শহীদুল্লাহ, জেলা শিবির সভাপতি আবু তালহা, বাবু সুকুমার বড়ুয়া সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব ও ১১ দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ।

এর আগে কক্সবাজার পৌরসভার ৪নং ওয়ার্ড সভাপতি ডাঃ মুস্তাফিজুর রহমান ও ৬নং ওয়ার্ড আমীর সানাউল্লাহ নূরী এর সভাপতিত্বে তিনি ব্যাপক সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় এর মাধ্যমে গণসংযোগ ও মহিলা সমাবেশে যুক্ত হন।

পথসভা শেষে প্রার্থীর পক্ষে গণসংযোগ, লিফলেট বিতরণ ও ভোটারদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কক্সবাজার পৌর ৫নং ওয়ার্ডে নির্বাচনী পথসভায়

এসএম পাড়া–ছনখোলা সংযোগে সেতু নির্মাণের প্রতিশ্রুতি ভিপি বাহাদুরের

আপডেট সময় ০৮:৩৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬