বিএনপির সন্ত্রাসী হামলায় শিক্ষক মইনুল ইসলাম আহত: শিক্ষক পরিষদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

- আপডেট সময় ০৯:২১:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- / ৬৭৮ বার পড়া হয়েছে
কক্সবাজারে বিএনপির সন্ত্রাসীদের হামলায় ইলিয়াস মিয়া চৌং উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মইনুল ইসলাম আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কক্সবাজার স্কুল শিক্ষক পরিষদের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
এক যৌথ বিবৃতিতে কক্সবাজার শহর স্কুল শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম ও সেক্রেটারি আব্দুল্লাহ বিন সিদ্দিক বলেন, একজন সম্মানিত শিক্ষক উপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। শিক্ষকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, আগামীকাল ১২ই ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার অপচেষ্টা রুখে দিতে শিক্ষক সমাজ ঐক্যবদ্ধ রয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।
এ ঘটনায় কক্সবাজার শহরের লিংক রোডস্থ এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে। শিক্ষক পরিষদের পক্ষ থেকে দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।















