শহীদ সিহাব কবির নাহিদের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

- আপডেট সময় ০৪:০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ৪১৮ বার পড়া হয়েছে
কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ড রক্ষা আন্দোলনের প্রথম শহীদ হিসেবে বিবেচিত কক্সবাজার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই)-এর সাবেক সুপার নাসির উদ্দীনের একমাত্র পুত্র শহীদ সিহাব কবির নাহিদের ১ম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে উপকূলীয় আদর্শ শিক্ষা নিকেতন-এর উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১:৩০টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মুহাম্মাদ আবদুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সিহাব কবির নাহিদের সম্মানিত পিতা জনাব নাসির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীচ ইসলামিক ইনস্টিটিউটের সুপার ও ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা ফুরকানুর রশিদ।

এছাড়াও উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য আলী ছিদ্দিকী, শরীফ হোসেন, শিক্ষানবিস আইনজীবী জাহেদুল ইসলাম, ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শাহাদাত হোসেন, উপকূলীয় বহুমুখী সমবায় সমিতির সদস্য ইমাম উদ্দিন, শিক্ষক সিরাজুল করিম, যুব নেতা রেজাউল করিম রিয়াজ, রবিউল হাসান প্রমুখ।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা এবং ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরিশেষে সমিতি পাড়া বায়তুন নূর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা বশির আহমেদের দোয়া পরিচালনা ও সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।















