কক্সবাজার ০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যাম্প ৮ই-তে রমজান খাদ্য সহায়তা: Muslim Hands International–এর মানবিকতায় উপকৃত ৪৫ এফডিএমএন পরিবার

এম এ সাত্তার
  • আপডেট সময় ০৪:৫৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪০৯ বার পড়া হয়েছে

Oplus_131072

ক্যাম্প ৮ই-তে রমজান খাদ্য সহায়তা: Muslim Hands International–এর মানবিকতায় উপকৃত ৪৫ এফডিএমএন পরিবার

আজ ২২ শে ফেব্রুয়ারি পবিত্র রমজান মাসকে সামনে রেখে মানবিক সহমর্মিতা ও দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে Muslim Hands International। কক্সবাজারের ক্যাম্প ৮ই-তে ৪৫টি ঝুঁকিপূর্ণ ফোর্সফুর্লি ডিসপ্লেসড মিয়ানমার ন্যাশনাল (এফডিএমএন) পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে রমজান খাদ্য প্যাকেজ। এ উদ্যোগের মাধ্যমে সরাসরি ও পরোক্ষভাবে মোট ১৯১ জন উপকারভোগী উপকৃত হয়েছেন।

রমজানের পবিত্রতা ও সংযমের চেতনাকে ধারণ করে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা ও পুষ্টি সহায়তা নিশ্চিত করতেই এ কর্মসূচি গ্রহণ করা হয়। পুরো কার্যক্রম সুশৃঙ্খল, স্বচ্ছ ও জবাবদিহিতার ভিত্তিতে সম্পন্ন করতে ক্যাম্প প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাম্প ইন চার্জ গাজী শরিফুল হাসান (সিআইসি)। তিনি মানবিক এ উদ্যোগের প্রশংসা করে বলেন,

“রমজান মাসে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর পাশে দাঁড়ানো শুধু সহায়তা নয়, এটি সামাজিক দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। মানবিক সহায়তা যেন ন্যায্য, স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে বিতরণ হয়, তা নিশ্চিত করা আমাদের কর্তব্য। মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনালের এমন মহতী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

Muslim Hands International কক্সবাজারে অবস্থানরত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কল্যাণে দীর্ঘদিন ধরে খাদ্য, পুষ্টি, স্বাস্থ্য ও অন্যান্য জরুরি মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। বিশেষ করে রমজান মাসে সংস্থাটির সহমর্মিতাপূর্ণ উদ্যোগ উপকারভোগীদের মাঝে স্বস্তি ও আশার সঞ্চার করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ক্যাম্প ৮ই-তে রমজান খাদ্য সহায়তা: Muslim Hands International–এর মানবিকতায় উপকৃত ৪৫ এফডিএমএন পরিবার

আপডেট সময় ০৪:৫৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬