কক্সবাজার ০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফতেখাঁরকুল ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আবু মিহরান
  • আপডেট সময় ১১:০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / ৩৮৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ফতেখাঁরকুল ইউনিয়ন শাখার উদ্যোগে ৪ মার্চ ২০২৬, বুধবার বিকাল ৪টায় স্থানীয় এক মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।

ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু ইমরানের সভাপতিত্বে এবং মাওলানা মুসলেহ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ নুরুল হোসেন সিদ্দিকী, ফজলুল্লাহ মুহাম্মদ হাসান, অধ্যক্ষ মুহাম্মদ রফিক, আবু নাঈম মুহাম্মদ হারুন, রামু বণিক সমিতি-এর সভাপতি রুহুল আমিন রকি, সৈয়দ সোহরাব হোসেন এবং মাওলানা আবুল ফয়েজ আনসারী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। রমজানের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র জীবনে বাস্তবায়ন করতে পারলে ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব। তিনি সকল ভেদাভেদ ভুলে ইসলামের আদর্শ প্রতিষ্ঠা এবং মানবকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে নৈতিকতা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি জোরদারে সক্রিয় ভূমিকা রাখার উপর গুরুত্বারোপ করেন। ইফতার মাহফিলে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফতেখাঁরকুল ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ১১:০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬