মহিলা বিভাগের ঐতিহাসিক বদর দিবস ও আন্তর্জাতিক নারী দিবস উদযান

- আপডেট সময় ০৯:২৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / ৫৬২ বার পড়া হয়েছে
ঐতিহাসিক বদর দিবস ও আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ১০ ই মার্চ বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর মহিলা বিভাগের উদ্যোগে এক আলোচনা সভা শহর মহিলা বিভাগীয় সেক্রেটারী মুহতারামা ফাতেমা খাতুনের সভাপতিত্বে কক্সবাজার শহরের এক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

শহর সহ-সেক্রেটারী মুহতারামা হামিদা বেগমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী কক্সবাজার জেলা মহিলা বিভাগীয় সেক্রেটারী মুহতারামা মাহফুজা খাতুন।
বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলন কক্সবাজার জেলা মহিলা বিভাগের অফিস ও মানব সম্পদ উন্নয়ন বিভাগীয় সেক্রেটারী মুহতারামা সামিরা জান্নাত।
“আন্তর্জাতিক নারী দিবসের শ্লোগান : প্রেক্ষিত ইসলাম ও আমাদের ভূমিকা “- শীর্ষক আলোচনা রাখেন শহর মহিলা বিভাগের পেশাজীবী বিভাগীয় সম্পাদিকা মুহতারামা রেজিয়া সুলতানা বকুল।

আলোচনা সভায় বক্তারা বদর দিবসের শিক্ষার যথার্থ অনুধাবন, অনুসরণ ও কার্যকরকরণের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে নিজেদেরকে আরো বেশী সক্রিয় করার আহ্বান জানান।
আন্তর্জাতিক নারী দিবসের আলোচনায় বক্তারা বলেন : বছরে একদিন নারী দিবস উদযাপন করে নারীর ক্ষমতায়নের শ্লোগান তুললেই নারীর সঠিক মূল্যায়ন কখনই নিশ্চিত করা সম্ভব নয়। তথাকথিত নারী আন্দোলনের ধ্বজাধারীরা বছর বছর নারী দিবস উদযাপন করেও নারীর নূন্যতম অধিকার তো তারা নিশ্চিত করতে পারেননি বরং আমাদের দেশে নারীর অবস্থায় নব্য জাহেলিয়াতের রূপ ফুটে উঠছে । শুধুমাত্র ইসলামই নারীর যথার্থ অধিকার পরিপূর্ণভাবে মূল্যায়ন করে এবং সেই অধিকার প্রদানে সবচেয়ে বেশি তৎপর।
প্রধান অতিথি তার বক্তব্যে রমাদানকে আনুষ্ঠানিক সাহরি ও ইফতার সর্বস্ব না বানিয়ে কুরআনে ঘোষিত তাক্বওয়া অর্জনের মজবুত হাতিয়ার বানানোর আহ্বান জানান।
সমাপনী বক্তব্য রাখেন শহর সহকারী সেক্রেটারী মুহতারামা সাজেদা খানম।














