কক্সবাজার ০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে বিভিন্ন ওয়ার্ডে জামায়াতের ইফতার মাহফিল

এম এ বাপ্পি
  • আপডেট সময় ০২:১৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / ৩৫০ বার পড়া হয়েছে

কক্সবাজারে বিভিন্ন ওয়ার্ডে জামায়াতের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহরের ২নং ওয়ার্ড ঝাউতলা, ৯নং ওয়ার্ড ঘোনার পাড়া এবং ঝিলংজা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ১৩ মার্চ, শুক্রবার (২৩ রমজান) পৃথকভাবে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পৌরসভার ২নং ওয়ার্ড:

২নং ওয়ার্ড আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ, শহর শূরা ও কর্মপরিষদ সদস্য নুরুল আমিন।

ডাঃ মোহাম্মদ ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন ইউনিটের স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পৌরসভার ৯নং ওয়ার্ড:

অন্যদিকে ৯নং ওয়ার্ড ঘোনার পাড়ায়ও জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি জালাল আহমদ। উপস্থিত ছিলেন সাবেক ওয়ার্ড সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক শওকত আলম এবং ওয়ার্ড সেক্রেটারি রহমত উল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ঝিলংজা ৭নং ওয়ার্ড:

এছাড়াও বিকাল ৪টায় ঝিলংজা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুফতী হাবিবুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিলংজা ইউনিয়ন নায়েবে আমীর মাস্টার আবদুর রহমান, কক্সবাজার খানেকা জামে মসজিদের খতিব মাওলানা আবদুস সালাম হোসাইনী এবং ঝিলংজা প্রচার ও মিডিয়া সেক্রেটারি নুরুল হক নূর।

ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি শামসুদ্দিন ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সময় স্থানীয় প্রবীণ মুরব্বি, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা পবিত্র মাহে রমজানের শিক্ষা ব্যক্তিগত ও সামাজিক জীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং তাকওয়া, আত্মসংযম, আত্মবিচার ও নৈতিকতার চর্চার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে বিভিন্ন ওয়ার্ডে জামায়াতের ইফতার মাহফিল

আপডেট সময় ০২:১৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬