ঢাবি’র ভিসি পদে আনুষ্ঠানিক দায়িত্ব নিলেন ওবাইদুল ইসলাম

- আপডেট সময় ০৯:৫৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
- / ৪২৪ বার পড়া হয়েছে
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। মঙ্গলবার (১৭ মার্চ) অপরাহ্নে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ১১(২) ধারা অনুযায়ী গত সোমবার (১৬ মার্চ) তাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদ্য-সাবেক উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আনুষ্ঠানিকভাবে তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-প্রশাসক উপস্থিত ছিলেন।















