খুটাখালীতে বিএনপি কর্মীর হামলায় শিক্ষার্থী আকিব আহত

- আপডেট সময় ০৮:০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
- / ৪২৬ বার পড়া হয়েছে
খুটাখালী ৮ নং ওয়ার্ডে স্থানীয় বিএনপি কর্মীদের হামলায় মো: আকিব নামে এক শিক্ষার্থীকে মারধরের খবর পাওয়া গেছে। এতে মাথায় সে ব্যাপক আঘাত পেয়ে কক্সবাজার সদর হসপিটালে ভর্তি হন। পারিবারিক সূত্রে জানায়, তার মাথায় নয়টি সেলাই দেওয়া হয়েছে। কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার শংঙ্কা দূর করতে সিটি স্ক্যান অব ব্রেইন দেন। কিন্তু সদর হাসপাতালে উক্ত বিভাগের এ সময়ে (বিকাল ৫টা) ডাক্তার না থাকায় সিটি স্ক্যান এর রিপোর্ট দেখাতে না পারায় উদ্বিগ্নে আছেন।
এদিকে উক্ত শিক্ষার্থীর আশঙ্কাজনক অবস্থার খবর পেয়ে দেখতে যান কক্সবাজার শহর জামায়াতের আমীর জননেতা আবদুল্লাহ আল ফারুক। এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির ও কক্সবাজার শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য নুরুল আমীন।

শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক বলেন, “একজন মেধাবী ছাত্রকে বিনা কারণে এভাবে হামলার তীব্র নিন্দা জানাই। আশাকরি সরকার দলীয় কর্মী হওয়ায় অপরাধীরা ছাড় পাবে না।”
তিনি আরও বলেন, “জাস্টিস এর জন্য যারা জীবন দিয়ে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে সেই ছাত্রদের উপর ন্যাক্কারজনক হামলার বিচার না হলে অতীতের ফ্যাসিবাদী রাষ্ট্রের সাথে পরিবর্তিত বাংলাদেশের কোন পার্থক্যই থাকেনা।”















