শহীদ ওয়াসিম আকরামের পরিবারের পাশে জাতীয় নাগরিক পার্টি

এম এ সবুজ
- আপডেট সময় ০১:২৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
- / ৪৩৭ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পক্ষ থেকে শহীদ ওয়াসিম আকরামের পরিবারের কাছে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।
দলটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দীনের মাধ্যমে এনসিপি কক্সবাজারের যুগ্ম সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম ঈদ উপহার সামগ্রী শহীদ পরিবারের কাছে পৌঁছে দেন।
এ সময় দলীয় নেতৃবৃন্দ বলেন, শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তার পরিবারের পাশে জাতীয় নাগরিক পার্টি সবসময় থাকবে। ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার অংশ হিসেবে এ উপহার প্রদান করা হয়েছে।
তারা শহীদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ট্যাগস :















