কক্সবাজার ০৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের আগমন

এম এ বাপ্পি
  • আপডেট সময় ০৫:০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • / ৪৭৬ বার পড়া হয়েছে

oplus_2

কক্সবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার- ২৩ মার্চ, সোমবার দুপুর দুইটায় নভোএয়ারের একটি ফ্লাইটে পারিবারিক সফরে কক্সবাজার সফরে এসেছেন। এ আগমন উপলক্ষে জেলা জামায়াতের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলা জামায়াতের নেতৃবৃন্দ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিএনপি সরকারের প্রশাসক নিয়োগের তীব্র সমালোচনা করে বলেন, বিএনপি এই মুহূর্তে স্থানীয় নির্বাচন না দিয়ে, জনগণের প্রতিনিধি নির্বাচন করার কথা এড়িয়ে চলে নিজস্ব দলীয় নেতাকর্মীদের প্রশাসক হিসেবে নিয়োগ দিচ্ছেন।

তিনি আরো বলেন, প্রায় সাড়ে চার কোটি ভোটারের সমর্থন গণভোটকে অস্বীকৃতি জানিয়ে দলীয় এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে জুলাই সনদকে স্বীকৃতি না দিয়ে সাংবিধানের দোহাই দিয়ে বিভিন্ন পাঁয়তারা চালাচ্ছেন যা একটি নির্বাচিত সরকারের জন্য খুবই দুঃখজনক।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল জাহেদুল ইসলাম, সাবেক জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আল আমিন মোহাম্মদ সিরাজুল ইসলাম, অফিস সেক্রেটারি অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, জেলা আদালতের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আমীর হোসাইন, জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি আক্তার উদ্দিন হেলালি, রামু উপজেলা জামায়াতের আমীর ফয়জুল্লাহ মুহাম্মদ হাসান, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নাজেম উদ্দিন, অ্যাডভোকেট আক্তার হোসেন ছোটন ও অ্যাডভোকেট জুবায়েরসহ জেলা ও শহর জামায়াতের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী বৃন্দ।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের এ সফর সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং তৃণমূল পর্যায়ে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

সূত্র জানায়, তিনি পরদিন ২৪ মার্চ দুপুরে পুনরায় এয়ারলাইন্সে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন। উক্ত সফরে ২৪ মার্চ সকাল ১০ টায় কক্সবাজার পাবলিক হলে কক্সবাজার শহর জামায়াত আয়োজিত ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের আগমন

আপডেট সময় ০৫:০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬