কক্সবাজার ০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রামু ব্যাটালিয়ন কর্তৃক ১৫১০০ পিস বার্মিজ ইয়াবাসহ ২ জন আটক

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০১:০৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / ৪২৮ বার পড়া হয়েছে

বর্ডার গার্ড বাংলাদেশ এর কক্সবাজার রিজিয়নের, রামু সেক্টরের অধীনস্থ, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সদা জাগ্রত অতন্দ্র প্রহরী থেকে সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশের সর্ব দক্ষিণের বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দায়িত্ব পালন করছে। রামু ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বেসামরিক পরিমন্ডলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে।

অদ্য ২৯ মার্চ ২০২৬ তারিখ ০৮:০০ ঘটিকায় রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টে তল্লাশীকালীন বালুখালী হতে কক্সবাজারগামী একটি সিএনজি থামানো হয়। ক। এফডিএমএন মোঃ আলম (২০), পিতা- মৃত আব্দুর শুক্কুর, গ্রাম-বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, ক্যাম্প নং-০৯, ব্লক-ডি, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, খ। এফডিএমএন সাবিনা বেগম (৪২), স্বামী-মৃত নুর আলম, গ্রাম-বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, ক্যাম্প নং-১১, ব্লক-ডি, থানা-উখিয়া, জেলা-কক্সবাজারকে সন্দেহ করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্বীকার করে। পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করে তাদের ব্যাগের ভিতর বিশেষভাবে লুকায়িত *অবস্থায় ৪৫,৩০,০০০/- টাকা মূল্যের ১৫১০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।*

বিষয়টি নিশ্চিত করেছেন রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রামু ব্যাটালিয়ন কর্তৃক ১৫১০০ পিস বার্মিজ ইয়াবাসহ ২ জন আটক

আপডেট সময় ০১:০৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬