কক্সবাজার কন্ঠ পরিবারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

- আপডেট সময় ০১:১৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / ৫৪৮ বার পড়া হয়েছে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পর্যটন লেকে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “কক্সবাজার কণ্ঠ” পরিবারের ঈদ পূর্ণমিলনী উৎসব। শনিবার (৪ এপ্রিল) দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন পত্রিকার সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক জসিম উদ্দিন সিদ্দিকী।
অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সহসভাপতি কামাল হোসেন আজাদ, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার জেলা তথ্য কর্মকর্তা আব্দুছ সাত্তার, দৈনিক হিমছড়ির নির্বাহী সম্পাদক হুমায়ুন সিকদার, কক্সবাজার কণ্ঠের সিনিয়র প্রতিবেদক মোহাম্মদ ইউনুছ, মোহাম্মদ আবু নাছের এবং নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাঙ্গাগীর আলম কাজলসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঈদ পূর্ণমিলনী উপলক্ষে গুণীজনদের সম্মাননা প্রদান এবং কর্মঠ প্রতিনিধিদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। অতিথিরা তাঁদের বক্তব্যে “কক্সবাজার কণ্ঠ”-এর বিভিন্ন ইতিবাচক ও প্রশংসনীয় উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সামাজিক দায়বদ্ধতায় “কক্সবাজার কণ্ঠ” যে ভূমিকা রেখে চলেছে, তা আরও বিস্তৃত করা প্রয়োজন। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আড্ডা, মতবিনিময় ও আনন্দঘন মুহূর্তে দিনটি হয়ে ওঠে স্মরণীয়।














