কক্সবাজার ০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
চকরিয়া উপজেলা ও পৌরসভা উদ্যোগে আয়োজিত রুকন শিক্ষাশিবিরে মুহাম্মদ শাহজাহান

নব‍্য ফ‍্যসিজম রুখতে ঐক্যবদ্ধ সংগ্রাম জোরদার করতে হবে

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১১:২৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / ৩৭৪ বার পড়া হয়েছে

চকরিয়া উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে এক রুকন শিক্ষাশিবির ১১ এপ্রিল চকরিয়া সরকারি কলেজ মিলনায়তনে উপজেলা আমীর মাওলানা আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের মতামত ও অধিকার বারবার উপেক্ষিত হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, গণভোটের রায় সংসদে বাস্তবায়নের ক্ষেত্রে সরকার গড়িমসি করেছে, যা গণতান্ত্রিক চর্চার জন্য উদ্বেগজনক।

তিনি আরও বলেন, দেশের জ্বালানি তেল সংকটসহ বিভিন্ন জাতীয় সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণে সরকারের ব্যর্থতা লক্ষ্য করা যাচ্ছে। যার কারণে জনমনে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হচ্ছে।

মুহাম্মদ শাহজাহান জোর দিয়ে বলেন, নব‍্য ফ্যাসিজম রুখতে ঐক্যবদ্ধ সংগ্রাম জোরদার করতে হবে। তিনি নেতাকর্মীদের আদর্শিকভাবে সুসংগঠিত হওয়ার পাশাপাশি জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আদর্শিক দৃঢ়তা, সাংগঠনিক শক্তি এবং নৈতিক নেতৃত্ব অত্যন্ত জরুরি। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তিনি নিজেদের চরিত্র গঠন, জ্ঞান অর্জন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান। শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, সেক্রেটারি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য আখতার আহমদ,

কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, চকরিয়া পৌরসভা আমীর আরিফুল কবীর, চকরিয়া উপজেলা সেক্রেটারি মাওলানা ছৈয়দ করীম প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চকরিয়া উপজেলা ও পৌরসভা উদ্যোগে আয়োজিত রুকন শিক্ষাশিবিরে মুহাম্মদ শাহজাহান

নব‍্য ফ‍্যসিজম রুখতে ঐক্যবদ্ধ সংগ্রাম জোরদার করতে হবে

আপডেট সময় ১১:২৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬