পৌর ৫নং ওয়ার্ডের মোঃ আলীর মৃত্যুতে জামায়াতের শোক

- আপডেট সময় ০৮:৩৩:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / ৪০৭ বার পড়া হয়েছে
কক্সবাজার পৌরসভা গোদারপাড়া নিবাসী জামায়াতে ইসলামীর প্রবীণ সদস্য (রুকন) মাওলানা মুহাম্মদ আলীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, সেক্রেটারি জাহিদুল ইসলাম, কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা মুহাম্মদ আলী ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ সদস্য (রুকন) ছিলেন। পরোপকারী ও দীনের কাজে আপোষহীনতা ছিল তার অনন্য গুণ। মহান আল্লাহ তাঁর যাবতীয় নেক আমল কবুল করুন ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফিরদৌস নসিব করুন। শোকাহত পরিবার-পরিজন কে ধৈর্য ধারণ করার তাওফীক দান করুন -আ’মীন।
উল্লেখ্য ১৩ এপ্রিল রাত ২ টায় গোদারপাড়াস্থ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদ জুহর কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসা মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় সাবেক কক্সবাজার জেলা জামায়াতের আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, শহর জামায়াতের নায়েবে আমীর শহিদুল আলম বাহাদুর, সাবেক কক্সবাজার পৌরসভা মেয়র সরওয়ার কামালসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাযায় ইমামতি করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা শফিউল হক জিহাদী। জানাযা শেষে মহেশখালী উপজেলার মাতারবাড়ী পৈতৃক বাড়ির স্থানীয় কবরস্থানে দ্বিতীয় দফা জানাজা শেষে দাফন করা হয়।














