কক্সবাজার শহর জামায়াতের প্রতিনিধি সমাবেশে কক্সবাজার জেলা জামায়াতের আমীর
জামায়াতকে আরো গণসংগঠনে পরিণত করতে নিরলসভাবে কাজ করতে হবে

- আপডেট সময় ১০:০০:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / ৩১৬ বার পড়া হয়েছে
“জামায়াত এখন দেশে মর্যাদাবান রাজনৈতিক দল। সংসদে এবং সংসদের বাইরে মানুষের অধিকার আদায়ে সচেষ্ট। একটি মর্যাদাবান বিরোধী দল হিসেবে জামায়াতের প্রতিটি নেতাকর্মীকে যোগ্যতা পরিচয় দিয়ে মানুষের কাজ করে যেতে হবে। যদি তাই হয় জামায়াত আগামী দিনে সরকারি দল হতে পারবে। যদি নেতা কর্মীরা যোগ্যতার পরিচয় দিতে ব্যর্থ হয় ভবিষ্যতে বিরোধীদল হওয়া কঠিন হয়ে যাবে। এজন্য তিনি সর্বস্তরের নেতা কর্মীদের আন্তরিকতা ও সরলতার সাথে সংগঠনের কাজকে সিরিয়াসলি এগিয়ে নিতে হবে। তাহলে সমাজে পরিবর্তন আসবে।”
তিনি আজ ১৫ এপ্রিল ২০২৬, বুধবার সন্ধ্যায় শহর জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন শহর জামায়াতের নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী।

উক্ত প্রতিনিধি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী।
সবাই আরো উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট সেক্রেটারি দরবেশ আলী মোহাম্মদ আরমান, সাংগঠনিক সেক্রেটারি শহীদুল্লাহ ও কামরুল হাসান, বায়তুল মাল সেক্রেটারি মাসরুর নিশাত, কর্মপরিষদ সদস্য আবু সায়েম মুঃ ফুরকান, জিএম আশেক উল্লাহ, জামায়াত নেতা মাওলানা মুহাম্মদ মুজাহেরুল ইসলাম, আবদুল জব্বার, সানা উল্লাহ, আবদুল মালেক নূরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রতিনিধি সমাবেশে সাংগঠনিক কার্যক্রম জোরদার, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।















