পি.এম.খালীর মুহসিনিয়া পাড়া গুণীজন সংবর্ধনা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

- আপডেট সময় ০১:৪৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / ৩৫১ বার পড়া হয়েছে
কক্সবাজার সদর উপজেলার পি.এম.খালী ইউনিয়নের মুহসিনিয়া পাড়ার গুণীজনদের সংবর্ধনা প্রদানের লক্ষ্যে আহ্বায়ক ও উপদেষ্টা কমিটির এক আলোচনা সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

গত ১৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, এশার নামাজের পর স্থানীয় ইসলামিয়া জিন্নুরাইন (নূরানী) বালক-বালিকা মাদ্রাসায় মুহসিনিয়া পাড়া সংবর্ধনা উদযাপন পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উদযাপন পরিষদের অর্থ-সচিব ক্বারী আশরাফুল মতীন মুহাম্মদ আছেম।
সভায় সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের আহ্বায়ক মাওলানা নুরুল কবির এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আবু তাহের মিজবাহ।

সভায় বক্তারা বলেন, মুহসিনিয়া পাড়ার যেসব কৃতী ব্যক্তি রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন—তাদের মধ্যে জীবিত ও প্রয়াত গুণীজনদের যথাযথ সম্মাননা প্রদান করা হবে। এ উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও তারা আশা প্রকাশ করেন।
আলোচনা সভায় উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার আইন কলেজের অধ্যক্ষ এডভোকেট সিরাজ উল্লাহ, পি.এম.খালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ বি.কম, বিশিষ্ট আলেম ক্বারী জহিরুল ইসলাম, মাওলানা ছিদ্দিক আহমদ, অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার ফয়েজ আহমদ ও মাস্টার সলিম উল্লাহ, সাবেক মেম্বার মাওলানা মঞ্জুরুল ইসলাম ও আহমদ কবির, বর্তমান মেম্বার নুরুল আবছার এবং আজিজুল হক আজিজ।

এছাড়া আহ্বায়ক কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা হাফেজ সালামত উল্লাহ, যুগ্ম আহ্বায়ক মাস্টার ছৈয়দ করিম, সহযোগী অধ্যাপক আবদুল করিম, সহ-অর্থ সম্পাদক আবুল মনছুর, প্রচার সচিব হাফেজ মিজানুর রহমান, সহ-প্রচার সচিব নুরুল ইসলাম বাবু, যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা হেমায়েত উল্লাহসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় আনোয়ার হোসেন, আসলাম, একরাম মিয়া রিপন, এবাদুল্লাহ, আব্দুস সালাম, আব্দুল্লাহ, আবদুল খালেক, বেলাল উদ্দীন, মূসা, ফয়সাল রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সভায় গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।















