কক্সবাজার সিটি কলেজকে জাতীয়করণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর শিবিরের স্মারকলিপি প্রদান

- আপডেট সময় ০৪:১৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / ৪১৫ বার পড়া হয়েছে
কক্সবাজার সিটি কলেজকে জাতীয়করণের লক্ষ্যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বরাবর কক্সবাজার জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে কলেজ শিবিরের নেতাকর্মীরা।
রোববার (২৬ এপ্রিল ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। এতে নেতৃত্ব দেন কলেজ শিবির সভাপতি খাইরুল আমিন শাহেদ।

স্মারকলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, কক্সবাজার সিটি কলেজ দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু জাতীয়করণ না হওয়ায় শিক্ষার্থী ও শিক্ষকরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন।

কলেজটিকে দ্রুত জাতীয়করণ করা হলে শিক্ষার মানোন্নয়নসহ অবকাঠামোগত উন্নয়ন সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।
এ সময় জেলা প্রশাসক আব্দুল মান্নান স্মারকলিপি গ্রহণ করেন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

এতে কলেজ শিবিরের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।














